সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মী, গলায় পেটে ও মুখে ধারাল অস্ত্রের কোপ
souravp@abpnews.in | 30 Aug 2019 11:30 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত তৃণমূল। বাইক থেকে নামিয়ে মারধর। গলায় পেটে ও মুখে ধারাল অস্ত্রের কোপ। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অভিজিৎ সাহা। গুরুতর জখম অবস্থায় তাঁকে বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে হামলা। দাবি আক্রান্তের স্ত্রীর।