ভাঙড়ে ব্যক্তিকে ধারাল অস্ত্রের কোপ, অভিযুক্তকে গণপ্রহারের অভিযোগ, মৃত্যু

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সাতুলিয়া বাজারে এক ব্যক্তিকে ধারাল অস্ত্রের কোপ। অভিযুক্ত হামলাকারীকে ধরে গণপ্রহারের অভিযোগ। হাসপাতালে মৃত্যু ওই ব্যক্তির। মৃতের নাম বাকিবুল্লা মোল্লা। গতকাল তাঁর বিরুদ্ধে মণিরুল ইসলাম বিশ্বাস নামে এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ ওঠে। এর পরই স্থানীয়রা হামলাকারীকে ধরে গণপিটুনি দেয় বলে অভিযোগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। আক্রান্তকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ। সেখানেই মৃত্যু হয় হামলাকারীর। কী কারণে হামলা? খতিয়ে দেখছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola