ক্যানিংয়ে কাটমানির অভিযোগ করায় বিজেপি কর্মীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jul 2019 10:21 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীকে ‘মার’। কাটমানির অভিযোগ করায় বিজেপি কর্মীর উপর হামলা, মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি প্রকল্পে প্রায় আড়াই লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জোর করে কাটমানি নেওয়ার কথা স্বীকার করিয়েছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের।