ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় বাসন্তীতে তৃণমূল কর্মীকে জুতোপেটা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2019 10:24 AM (IST)

ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় তৃণমূল কর্মীকে জুতোপেটা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পালবাড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, ফেসবুকে বিজেপির বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করায়, শনিবার রাতে বিশেষভাবে সক্ষম তৃণমূল কর্মীকে জুতোপেটা করেন দুই বিজেপি কর্মী দুরন্ত নস্কর ও শেখর মণ্ডল। গতকাল বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। বিজেপির দাবি, ঘটনার নেপথ্যে কোনও রাজনীতি নেই। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।