শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার যুগলের মৃতদেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2019 11:21 AM (IST)

শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার যুগলের মৃতদেহ। ট্রেনের সামনে দু’জনে ঝাঁপ দেয় বলে দাবি রেল পুলিশের। রেল পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ দুই কিশোর-কিশোরী বজবজ থেকে শিয়ালদাগামী ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দু’জনেই আক্রার বাসিন্দা। সম্পর্কে টানাপোড়েন নাকি, দুই পরিবারের আপত্তিতে আত্মহত্যা, খতিয়ে দেখা হচ্ছে। বালিগঞ্জ জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে