সোনারপুরে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের অটোচালকদের বিক্রির অবৈধ কারবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2018 02:56 PM (IST)

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর জুড়ে রমরমিয়ে চলছে বেআইনি গ্যাসের কারবার। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস বের করে তা দিয়ে চলছে অটো। সব জেনেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, সোনারপুর এলাকায় গ্রিন পার্ক, কন্দর্পপুর, তেঘরিয়া, জগন্নাথপুর, পাঁচপোতাসহ ৫০টিরও বেশি জায়গায় এভাবে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বেআইনিভাবে গ্যাস বের করে নেওয়া হয়। এরপর চুরি করা গ্যাস অটোচালকদের কাছে বিক্রি করা হয়। বেআইনি কারবারের সঙ্গে জড়িতদের দাবি, গ্যাস ডিস্ট্রিবিউটরদের একাংশ এই কারবারের সঙ্গে যুক্ত। স্থানীয়দের অভিযোগ, পুলিশের মদতেই জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চলছে। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বারুইপুর পুলিশ জেলার এসপি-র।