নরেন্দ্রপুরের বাগানবাড়িতে দম্পতি খুনে অভিযুক্তরা এখনও অধরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2019 10:10 AM (IST)

৯ দিন পার। নরেন্দ্রপুরের বাগানবাড়িতে দম্পতি খুনে অভিযুক্তরা এখনও অধরা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ২৮ জুলাই, রাতে খুন হন দম্পতি প্রদীপ বিশ্বাস ও আলপনা বিশ্বাস। ২ দিন পর, ৩০ জুলাই, বাগান বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় ট্রলি ব্যাগবন্দি পচাগলা দেহ। বাগান বাড়ির মালিক সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেও, খুনের মোটিভ নিয়ে এখনও ধোঁয়াশা।