সোনারপুরে আবগারি দফতরের গাড়িচালককে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি
souravp@abpnews.in | 20 Sep 2019 12:24 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আবগারি দফতরের গাড়িচালককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বাইকে করে আসার সময় বাইপাসে হামলা। কী কারণে কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে গুলিবিদ্ধের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব আত্মীয়রা। কোনও গাফিলতি হয়নি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।