রায়চকে তৃণমূল কার্যালয় ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2019 01:36 PM (IST)

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রায়চকে তৃণমূল কার্যালয় ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। কার্যালয় ভাঙচুর করে তারা। আজ সকালে ভাঙচুরের ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়ায়। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।