কাঁকসায় বিজেপি বিক্ষোভ,ধস্তাধস্তি - গ্রেফতার ৯
কাঁকসায় বিজেপি নেতা সন্দীপ ঘোষ খুনের ঘটনায়, মূল অভিযুক্তকে ধরার দাবিতে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার। শনিবার কাঁকসার বিভিন্ন জায়গা থেকে ৯জন বিজেপি নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়। বিজেপির অভিযোগ, সন্দীপ ঘোষ খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ সইফুল। তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ডিসি-র অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের।
Tags :
West Bardhaman