ফরিদপুরে তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ ঘিরে বিতর্ক, পদ্ম মুছলেন বিজেপি কর্মীরাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2019 10:35 PM (IST)

দুর্গাপুরের ফরিদপুরে তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ ঘিরে বিতর্ক। পার্টি অফিসের দেওয়ালে পদ্মফুল আঁকা দেখে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল। যদিও, বিজেপি-র দাবি, তারা এই কাজ করেনি। তৃণমূলের সামনে দেওয়াল মুছেও দেন বিজেপি কর্মীরা