পশ্চিম বর্ধমানের লাউদোহায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
লোকসভা ভোটের আগে পশ্চিম বর্ধমানের লাউদোহায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভস্মীভূত বাড়ির একাংশ। লাউদোহার পাটসাউড়া গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সাধনি বাগদীর অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব গড়াই ও নিত্যানন্দ গড়াই আরও কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে তাঁর বাড়ির কাছে জড়ো হয়। দুই বিজেপি নেতার নির্দেশে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুড়ে যায় বাড়ির একাংশ ও সমস্ত আসবাব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই বিজেপি নেতার দাবি, ভোটের আগে বিজেপিকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। থানায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Tags :
West Bardhaman