বারাবনীতে অবৈধ কয়লার দখলদারি ঘিরে দুই গ্রামের দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ
অবৈধ কয়লার দখলদারি ঘিরে দুই গ্রামের দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত পশ্চিম বর্ধমানের বারাবনী। ছাড় পেল না অঙ্গনওয়াড়ি, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রও। ইসিএল-র খনি থেকে চুরি করা কয়লার দখল ঘিরে দীর্ঘদিন ধরেই মদনপুর ও খোশনগরের গ্রামের দুষ্কৃতীদের মধ্যে বিবাদ চলছে। এদিন যা চরম আকার নেয়। সকাল থেকে শুরু হয় বোমাবাজি। আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয় একটি প্রাইমারি স্কুলেও। ভাঙচুর করা হয় দুটি ডাম্পারেও
Tags :
West Bardhaman