পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রানিগঞ্জে সিপিএম-তৃণমূল টানাপোড়েন

দলীয় কার্যালয়ের দখল নিয়ে সিপিএম-তৃণমূল টানাপোড়েন। উত্তেজনা আসানসোলের রানিগঞ্জে। ২০১৬-র বিধানসভা নির্বাচনের পর অশোকপল্লীর এই পার্টি অফিসটি তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ সিপিএমের। সোমবার সকালে এই পার্টি অফিসটি পুনরুদ্ধার করে সিপিএম। এরপর গতকাল সন্ধেয় সিপিএমের পতাকা খুলে দলীয় পতাকা লাগিয়ে দেয় তৃণমূল। রাতে ফের পার্টি অফিসের দখল নেয় সিপিএম। তাঁদের দাবি, তৃণমূল তাঁদের পার্টি অফিসটি দখল করেছিল। সাধারণ মানুষের স্বার্থে তাঁরা পার্টি অফিস পুনরুদ্ধার করেছে। পাল্টা তৃণমূলের দাবি, সিপিএম জোর করে তাদের দলীয় কার্যালয় দখল করে নিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola