রানিগঞ্জে জঙ্গল থেকে উদ্ধার তরুণের রক্তাক্ত মৃতদেহ, খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার জে কে নগরের কাছে জঙ্গল থেকে উদ্ধার তরুণের রক্তাক্ত মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম প্রেম পাসোয়ান। বাড়ি জামুড়িয়ার বোগড়াচটি এলাকায়। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন বছর বাইশের প্রেম। রাতে বাড়ি না ফেরায়, খোঁজাখুঁজি শুরু হয়। আজ সকালে রানিগঞ্জের জে কে নগরের কাছ থেকে ওই তরুণের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গতবছরের ২০ ডিসেম্বর বোগড়াতে খুন হয় পঞ্চম শ্রেণির এক ছাত্রী। খুনের অভিযোগে গ্রেফতার হয় শিবা পাসোয়ান নামে এক তরুণ। প্রেম ধৃত শিবার দাদা। বদলা নিতেই খুন কিনা, খতিয়ে দেখছে রানিগঞ্জ থানার পুলিশ।
Tags :
West Bardhaman