ট্রেড লাইসেন্স সংক্রান্ত তথ্য জানার নাম করে মেয়র পারিষদের বাড়িতে গিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি, কামড়ে দেওয়ার অভিযোগ

ট্রেড লাইসেন্স সংক্রান্ত তথ্য জানার নাম করে মেয়র পারিষদের বাড়িতে গিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি, কামড়ে দেওয়ার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লিতে। । মেয়র পারিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারির অভিযোগ, ট্রেড লাইসেন্স সংক্রান্ত তথ্য জানার নাম করে শশাঙ্ক প্রধান নামে ওই যুবক সকালে বাড়িতে এসে তাঁর স্বামীর খোঁজ করে। স্বামী নেই বলায়, ওই যুবক আগ্নেয়াস্ত্র বের করে মেয়র পারিষদের মাথায় ঠেকিয়ে হুমকি দেয়। যুবককে ধরে ফেলায়, সে মেয়র পারিষদের হাত কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। চিত্কার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক ও মেয়র পারিষদের স্বামী কেবল ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola