নবমীর দিন দুর্গাপুরের মহিলা খুনে গ্রেফতার ১
নবমীর দিন দুর্গাপুরের ঝান্ডাবাদে মহিলা খুনে গ্রেফতার এক। সম্পত্তি হাতাতে মহিলার মেজ জামাই শাশুড়িকে খুনের ছক কষে বলে দাবি পুলিশের। ৭ অক্টোবর, বাড়ি থেকে উদ্ধার হয় বছর তেতাল্লিশের অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত মৃতদেহ। পুলিশের দাবি, মহিলার সম্পত্তি হাতাতে তাঁকে খুনের ছক কষে মেজ জামাই। কালু নামে এক ব্যক্তিকে নিয়ে জামাই শাশুড়িকে খুন করে বলে পুলিশের দাবি। গতকাল লাউদোহার কাটাবেড়িয়া থেকে কালুকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে মৃত মহিলার জামাইয়ের খোঁজ চলছে
Tags :
West Bardhaman