পশ্চিম বর্ধমানের গোপালমাঠের রায়বাড়ির পুজোর বৈশিষ্ট সপ্তমীতে সিঁদুরখেলা, আর কী রীতি সেখানে, দেখব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2019 10:27 AM (IST)

শতাব্দী প্রাচীন, পশ্চিম বর্ধমানের গোপালমাঠের রায়বাড়ির পুজোর বৈশিষ্ট হল সপ্তমীতে সিঁদুরখেলা। নবপত্রিকা স্নানের পর কলাবউকে নতুন শাড়ি পরিয়ে পাল্কিতে চাপিয়ে নিয়ে আসা হয় মন্দিরে। সেখানে তাঁকে বরণ করেন বাড়ির মেয়ে-বউরা। তারপরই শুরু হয়ে যায় সিঁদুরখেলার পালা