পশ্চিম বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দলের জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগান কর্মীদের

লোকসভা ভোটের আগে পশ্চিম বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। জামুড়িয়া ব্লকের শতাধিক তৃণমূল কর্মী আজ সকালে আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়াড়ির বাড়িতে দেখা করতে আসেন। মেয়রের অনুপস্থিতিতে তাঁরা দলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসুর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, পুরনো তৃণমূল কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি এবং সিপিএম ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। গোটা বিষয়টিই পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাসুর মদতে ঘটছে বলে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola