আসানসোলে গণপিটুনিতে যুবকের মৃত্যু, উদ্ধার করতে এসে জখম এএসআই
ফের গণপিটুনিতে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার। আসানসোলের সালানপুর থানা এলাকার দেন্দুয়া রেল গেট এলাকার ঘটনা। আজ সকালে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে স্থানীয়রা ব্যাপক মারধর করে। আক্রান্তকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে মারধর করা বলেও অভিযোগ। ঘটনায় জখম হন এক এএসআই ও একজন সিভিক ভলান্টিয়ার। পরে আক্রান্তকে উদ্ধার করে আসানসোল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Tags :
West Bardhaman