তোলা না দেওয়ায়, মাছের গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দাবি মতো তোলা না দেওয়ায়, মাছের গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত গাড়িচালক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। প্রতিবাদে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মারধর। আহত এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, আজ ভোরে নিউটাউনশিপ থানার কর্তব্যরত এএসআই ও দুই সিভিক ভলান্টিয়ার একটি মাছের গাড়ির চালকের কাছ থেকে ৫০০ টাকা দাবি করেন। মাছের গাড়ির চালক ৫০ টাকা দিয়ে পালানোর চেষ্টা করায়, পুলিশের গাড়ি মাছের গাড়িটিকে ধাওয়া করে নিয়ে আসে দুর্গাপুর থানার বেনাচিতি বাজার এলাকায়। সেখানে মাছের গাড়ির চালককে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এরপরই স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়। পুলিশের দাবি, পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করায়, মাছের গাড়িটিকে ধাওয়া করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola