Reporter Stories: প্রকাশ্যে পুলিশকে ‘হুঁশিয়ারি-মারধরের হুমকি’, বিতর্কে কুলটি পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান পূর্ণেন্দু রায়
প্রকাশ্যে পুলিশকে হুঁশিয়ারি। মারধরের হুমকি। বিতর্কে কুলটি পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান পূর্ণেন্দু রায়। গতকাল সন্ধেয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয় পশ্চিম বর্ধমানের কুলটির লছিপুর গেটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতা তথা কুলটি পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। মারধরের হুমকিও দেওয়া হয়। এটাই তৃণমূলের সংস্কৃতি। শাসক দলকে আক্রমণ বিজেপির। মন্তব্যর ভুল ব্যাখ্যা হচ্ছে। পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
Tags :
West Bardhaman