বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার আরএসএসের শিক্ষক সংগঠনের নেতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  20 Aug 2019 04:12 PM (IST)
ABP News
বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার আরএসএসের শিক্ষক সংগঠনের নেতা। দুর্গাপুরের বেনাচিতি বাজারের নতুন পল্লি এলাকার ঘটনা। ১৫ অগাস্ট দুর্গাপুর মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন  আরএসএসের শিক্ষক সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের জেলা সম্পাদক চিরঞ্জীত ধীবরের স্ত্রী সন্ধ্যা সাহা। তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ার মাধ্যমে একাধিক মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক। বিষয়টি জানাজানি হওয়ায়, তিনি প্রতিবাদ জানানোয় শুরু হয় নির্যাতন। এরপর ওই মহিলাদের সঙ্গে স্বামীর কথোপকথনের স্ক্রিন শট তুলে বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ করেন স্ত্রী। বিষয়টি জানাজানি হওয়ায় ফের মারধর, অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। গতকাল বাড়িতে অশান্তি চলাকালীন দুর্গাপুর থানায় খবর দেন প্রতিবেশীরা। আরএসএসের শিক্ষক সংগঠনের ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। বিষয়টি নিয়ে রাজনীতি যেন না হয়।
  • হোম
  • Video
  • বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার আরএসএসের শিক্ষক সংগঠনের নেতা

TRENDING VIDEOS

'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর8 Minutes ago

কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের14 Minutes ago

যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি20 Minutes ago

'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর29 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন