দুর্গাপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযুক্ত দুই দুষ্কৃতী পলাতক
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ জোনে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগ দুই স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী রাহুল সিংহ ওরফে আপ্পুর সঙ্গে স্থানীয় দুই দুষ্কৃতী অভিষেক রায় ওরফে রকি ও অশোক রায় ওরফে কাঞ্চার গোড়ায় সদ্ভাব থাকলেও গত কয়েকমাস ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাহুলের এক সঙ্গী রকির এক সঙ্গীকে মারধর করে। রাতে রাহুলের বাড়িতে আসে রকি ও তার সঙ্গীরা। বচসা চলাকালীন রকি ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তৃণমূল কর্মীর পেট ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মী দুর্গাপুরের গাঁধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। অভিযুক্ত দুই দুষ্কৃতী পলাতক
Tags :
West Bardhaman