গোয়ালতোড়ের কালিপুরে বিজেপি কর্মী খুন, তদন্তে পুলিশ
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের কালিপুরে বিজেপি কর্মী খুন। মৃতের নাম খোকন মান্ডি। রক্তাক্ত অবস্থায় বাড়ির বারান্দা থেকে উদ্ধার মৃতদেহ। মৃতের স্ত্রীর দাবি, গতকাল রাতে বাড়ি ফেরেননি ওই বিজেপি কর্মী। সকালে দরজা খুলে রক্তাক্ত মৃতদেহ দেখতে পান বলে দাবি স্ত্রীর। কী কারণে খুন? খতিয়ে দেখছে পুলিশ
Tags :
West Mednipur