কেশপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর, কেশপুরের দোগাছিয়া গ্রামে বিজেপি কর্মী ইয়াকুব খানের বাড়িতে গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। অভিযোগ, রাতভর এলাকায় বোমাবাজি করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। ভোরে বিজেপি কর্মীর বাড়িতে তারা হামলা চালায়। বিজেপি কর্মীদের মারধর করে। ৭ বিজেপি কর্মী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে চারজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও ৩ জনকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশপুর থানায় অভিযোগ দায়ের। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিকের দাবি, আমাদের পতাকা পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার।
Tags :
West Mednipur