গড়বেতায় বিজেপি জেলা সহ-সভাপতি প্রদীপ লোধার বাড়িতে বোমাবাজি
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপি জেলা সহ-সভাপতি প্রদীপ লোধার বাড়িতে বোমাবাজি। বিজেপি নেতার দাবি, গভীর রাতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়।বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে বলেও দাবি করেছেন তিনি। গড়বেতা থানায় অভিযোগ দায়ের। দিলীপ ঘোষের দাবি, জঙ্গলমহলে বিজেপির উত্থান দেখে ভীত তৃণমূল। সেই জন্যই এই হামলা। তৃণমূলের তরফে অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ।
Tags :
West Mednipur