দাঁতনের একমালীপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী
ভোটের ফল ঘোষণার আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একমালীপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার। গ্রেফতার ২ তৃণমূল কর্মী। গতকাল তৃণমূল কর্মী ওয়াজেদ খানের বাড়িতে তল্লাশি চালায় দাঁতন থানার পুলিশ। উদ্ধার হয় ৪টি তাজা বোমা। বাড়ি মালিক ও আরেক তৃণমূল কর্মী মেহেরবান খানকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের ব্লক সহ সভাপতি জানিয়েছেন, তৃণমূল কর্মীদের নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বিজেপিই বোমা রেখেছে। বিজেপির পাল্টা দাবি, নির্বাচনে হারের কথা ভেবে সন্ত্রাস সৃষ্টির জন্য বোমা মজুত করেছিল তৃণমূল।