কেশপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি। গুলিও চলে বলে অভিযোগ। আজ সকালে কেশপুরে শান্তি মিছিলের আয়োজন করে বিজেপি। অভিযোগ, কেশপুরে ঢোকার আগে পঞ্চমী এলাকায় বোমাবাজি শুরু হয়।অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গুলিও চলে বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের একজন কর্মী আহত হন। সাজানো ঘটনা বলে দাবি তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির।
Tags :
West Mednipur