পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গুড়দলা ও কাশিয়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত উভয়পক্ষের ৪

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গুড়দলা ও কাশিয়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪। বিজেপির দাবি, প্রচারের কাজ সেরে, গতকাল রাতে দলীয় কর্মীরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন। অভিযোগ, সেইসময় অতর্কিতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করে। দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপি ও তৃণমূলের ৪ জন কর্মী আহত হন। তৃণমূলের পাল্টা দাবি, বাইকে চড়ে যাওয়ার সময়, রাস্তা আটকে মারধর করা হয় দুই কর্মীকে। তৃণমূল কর্মীরা প্রতিরোধ গড়ে তোলায় সংঘর্ষ বাধে। আহত ৪ জনই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বেলদা থানায় অভিযোগ দায়ের করেছে। কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola