পশ্চিম মেদিনীপুরে বিজেপির সঙ্গে সংঘর্ষে তৃণমূল নেতা সহ আহত ২

souravp@abpnews.in  |  21 Oct 2019 10:45 AM (IST)
ABP News

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তেঁতুলিয়া ভূমযান গ্রামে মিছিলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূল নেতা সহ আহত ২। তৃণমূলের মিছিলে ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা শাসকদলের বিরুদ্ধে কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির। গতকাল তেঁতুলিয়া ভূমযান গ্রামে মিছিল করে বিজেপি। পাল্টা মিছিল করে তৃণমূলও। অভিযোগ, তাদের মিছিলে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত হন তৃণমূলের বুথ সভাপতি নওশাদ আলি সহ ২ জন। তাঁদের খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কথা স্বীকার করে বিজেপির মণ্ডল সভাপতি চন্দন বসুর দাবি, রাতে তাদের তিন দলীয় কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করেছে তারা। বিজেপির তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

  • হোম
  • Video
  • পশ্চিম মেদিনীপুরে বিজেপির সঙ্গে সংঘর্ষে তৃণমূল নেতা সহ আহত ২

TRENDING VIDEOS

"যে বিধায়কের ছেলের নামে ৯০টা অবৈধ নির্মাণ রয়েছে...", ইন্দ্রনীলের গ্রেফতারি নিয়ে বললেন অর্ণব23 Minutes ago

৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র29 Minutes ago

"কালীপুজোয় আতসবাজি নিয়ে আসছে নয়া গাইডলাইন", জানালেন মুখ্যমন্ত্রী35 Minutes ago

লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও42 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন