নারায়ণগড়ে ফের কাটমানি বিক্ষোভ, তৃণমূল নেতার বাড়ি ঘেরাও
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ফের কাটমানি বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। গ্রামবাসীদের অভিযোগ, ৫ নম্বর অঞ্চলের পাকুড়সেনির তৃণমূল অঞ্চল সভাপতি রঞ্জিত বসু বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নিয়েছেন। এর প্রতিবাদে আজ সকালে কাঁটাগেড়িয়া গ্রামে অঞ্চল সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিশ। তৃণমূল নেতার মোবাইল বন্ধ। তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
West Mednipur