বেলদায় তৃণমূল নেতার কাছ থেকে কাটমানি আদায়ের নামে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ অঞ্চলে তৃণমূল নেতার কাছ থেকে কাটমানি আদায়ের নামে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। বিজেপির মধ্য মণ্ডলের সভাপতি শুভাশিস মহাপাত্র ও বিজেপি নেতা গৌরাঙ্গ সাউয়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে বাখরাবাদ, খালিনা, জগৎপুর গ্রামে পোস্টার লাগানো হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত ধলের কাছ থেকে বিজেপির দুই নেতা কাটমানি আদায়ের নাম করে ৩ লক্ষ টাকা নিয়েছেন। বিজেপির মণ্ডল সভাপতি জানিয়েছেন, তৃণমূল নেতার কাছ থেকে দেড় লক্ষ টাকা লিখিতভাবে ফেরত নেওয়া হয়েছে। তৃণমূল নেতার কাছ থেকে আদায় করা ওই কাটমানি উপভোক্তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আশ্বাস বিজেপি নেতার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola