শিলাবতী নদীর উপর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত দাশপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2019 10:10 AM (IST)

শিলাবতী নদীর উপর বাঁধ ভেঙে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের দাশপুর ১ নং ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সোমবার শিলাবতী নদীর চণ্ডীখাল বাঁধে ফাটল দেখা যায়। গতকাল জলের তোড়ে ভেঙে যায় ৩০ ফুটের বাঁধ। ফলে প্লাবিত হয় রামগড়, সামাট, হোসেনপুর, রাজনগর, নারাজোল-সহ বিস্তীর্ণ এলাকা। গ্রামে নদীর জল ঢোকায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষের। মাথায় হাত কৃষকদের। পরিস্থি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানিয়েছে সেচ দফতর।