বেলদায় ভয়াবহ আগুন, ভস্মীভূত কাজুবাদামের প্যাকেজিং কারখানা

পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেল কাজুবাদামের প্যাকেজিং কারখানা। স্থানীয় সূত্রে খবর, রাত দুটো নাগাদ ওই কারখানায় আগুন লাগে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তাঁদের অনুমান, শট সার্কিটের জেরে কারখানায় আগুন লাগে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola