প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে খুন, থমথমে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরা বাজার এলাকা

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে খুনের পর, আজ থমথমে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরা বাজার এলাকা। খোলেনি দোকানপাট। আতঙ্কে ব্যবসায়ীরা। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে জেলাজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির। অভিযোগ, গতকাল বিজেপির বনধ প্রত্যাহারের ঘণ্টাখানেক পরেই কয়েকজন দুষ্কৃতী ২টি গাড়িতে এসে বাজারে ঢুকে গুলি করে ব্যবসায়ী বিভুরঞ্জন দাসকে। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর। খুনের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, বনধের দিন দোকান খোলা রাখায় বিজেপিই খুন করেছে ওই ব্যবসায়ীকে। বিজেপির পাল্টা দাবি, খুনের সঙ্গে দলের কেউ যুক্ত নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola