লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার খুনের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি-র প্রতিনিধি দলের

লালগড়ে রয়্যাল বেঙ্গল টাইগার খুনের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি-র প্রতিনিধি দলের। আজ লালগড়ের কাছে ঘটনাস্থল ঘুরে দেখেন ন্যাশনাল টাইগার কনসারভেশন অথরিটি-র পূর্বাঞ্চলীয় আইজি। বাঘকে পিটিয়ে খুনের ঘটনার দ্রুত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বিকাশ ভবনে রাজ্যের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সঙ্গে বৈঠক করেন তিনি। গত বছরের ১৪ এপ্রিল জঙ্গল থেকে উদ্ধার হয় বাঘের রক্তাক্ত মৃতদেহ। বাঘ পিটিয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই ২ জনের নামে অভিযোগ দায়ের করেছে বন দফতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola