সবজি ভর্তি ব্যাগে বিদেশি সোনা পাচার! গ্রেফতার ১

সবজি ভর্তি ব্যাগে করে প্রায় ৭৬ লক্ষ টাকার বিদেশি সোনা পাচারের সময়, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে গ্রেফতার এক পাচারকারী। বাজেয়াপ্ত ২ কিলো সোনা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অভিযান চালান শুল্ক দফতরের অফিসাররা। ঘাটাল থেকে ভুবনেশ্বরগামী একটি বাসেই ছিলেন দাসপুরের বাসিন্দা গোরাচাঁদ হানরা নামে এক যাত্রী। তাঁর কাছে মেলে সবজিবোঝাই দুটি ব্যাগ। ওই ব্যাগগুলি থেকে উদ্ধার হয় তিনটি সোনার বাট। যার আনুমানিক মূল্য ৭৬ লক্ষ টাকা। পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola