পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও বেলদায় বেআইনি মদের ঠেকে অভিযান আবগারি দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2019 03:11 PM (IST)

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও বেলদায় বেআইনি মদের ঠেকে অভিযান আবগারি দফতরের। নষ্ট করা হল চোলাই। বেলদার মইষামুড়া ও নারায়ণগড়ের বড় কলঙ্কাই গ্রামে বেআইনি মদের ঠেক গজিয়ে উঠেছে বলে খবর পায় আবগারি দফতর। সেই মতো আজ সকালে দুটি গ্রামে অভিযান চালায় তারা। ভেঙে দেওয়া হয় চোলাইয়ের ঠেক, প্রায় ৫ হাজার লিটার চোলাই উদ্ধার হয়। বড় কলঙ্কাই গ্রামে পুকুরে লুকোনো ছিল চোলাই ভর্তি জারিকেন। সেগুলিও উদ্ধার করেন আবগারি দফতরের অফিসাররা। মাঝেমধ্যেই অভিযান চলবে বলে তাঁরা জানিয়েছেন