Reporter Stories: সুবর্ণরেখা নদীর পাড়ে চোলাইয়ের ঠেকে হানা আবগারি দফতরের
ফের পশ্চিম মেদিনীপুরে চোলাইয়ের ঠেকে হানা আবগারি দফতরের। দাঁতনের পলাশিয়া ও মির্জাপুর গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার। খবর পেয়ে আজ সকালে হানা দেয় আবগারি দফতর। চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হয়। নষ্ট করা হয় প্রায় দেড় হাজার লিটার চোলাই। বাজেয়াপ্ত করা হয় চোলাই তৈরির সরঞ্জাম।
Tags :
West Mednipur