মেদিনীপুর শহরের খাপরেল বাজারে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীরা

সরস্বতী পুজোর বিকেলে, ফিল্মি কায়দায় মেদিনীপুর শহরের খাপরেল বাজারে গুলি চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক আরোহী দুই দুষ্কৃতী ৬-৭ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। মূলতঃ এলাকার রাশ ধরে রাখার জন্য, ত্রাস সৃষ্টি করতেই দুষ্কৃতীরা গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, সিসটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা সম্ভব হয়েছে। দুই দুষ্কৃতীর খোঁজ চলছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola