ভারতী ঘোষের সভা থেকে ফেরার পথে দাঁতনে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রান্ত বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে খবর, গতকাল দাঁতনে সভা ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষের। অভিযোগ, সভা থেকে ফেরার পথে, কুঞ্জবাঘড়া গ্রামে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। বাসুদেব মহাপাত্র নামে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এমনকি, বিজেপির বুথ সভাপতি প্রকাশ কাপড়ির দোকানে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। বোমাবাজিও করে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মী দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি। দাঁতন থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। বোমাবাজির অভিযোগ অস্বীকার পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola