মেদিনীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত ৪ বিজেপি কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2019 02:15 PM (IST)

বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। মেদিনীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত ৪ বিজেপি কর্মী। বোমার আঘাতে আহত দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াও। তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।