ঝাড়গ্রামে স্মৃতি ইরানির সভা থেকে ফেরার পথে দাঁতনে বিজেপি কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঝাড়গ্রামে স্মৃতি ইরানির সভা থেকে ফেরার পথে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে দাঁতনের রসুলপুর মোড়ের কাছে ১০-১২ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপি কর্মীদের গাড়ি আটকায়। গাড়ি ভাঙচুর করে, ৮-৯ জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে এক বিজেপি কর্মীর হাত ভেঙে যায়। আরও একজন গুরুতর জখম হন। তাঁদের খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের নেতৃত্বে হামলা বলে অভিযোগ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল বিধায়কের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola