কেশপুরের থাউর গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। থাউর গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী।অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে দলীয় সভা সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল কর্মী সঞ্জয় সন্ন্যাসী। অভিযোগ, বাইক থামিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর বাঁ পায়ে গুলি লাগে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
Tags :
West Mednipur