পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় গ্রেফতার চোলাই কারবারি

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় গ্রেফতার চোলাই কারবারি। অভিযোগ, বেশ কয়েকমাস ধরে বেলদার আসন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল টুডু চোলাইয়ের কারবার চালাচ্ছিল। বিভিন্ন এলাকায় চোলাই পাচারও করত সে। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে আবগারি দফতর। আজ ভোরে বাইকে করে চোলাই পাচারের সময় হাতেনাতে গ্রেফতার করা হয় মঙ্গলকে। উদ্ধার হয় ৫০ লিটারেরও বেশি চোলাই। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola