পিংলায় যুবককে খুনের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির
পশ্চিম মেদিনীপুরের পিংলায় যুবককে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের পচাগলা দেহ। মৃত যুবককে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে পথ অবরোধ বিজেপির। মৃতের নাম সূর্যকান্ত হেমব্রম। পরিবার সূত্রে খবর, বুধবার থেকে নিখোঁজ ছিলেন বছর চব্বিশের ওই যুবক। আজ ভোরে কুসুমদা অঞ্চলের বীরসিংহপুর গ্রামে প্রতিবেশীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত পচাগলা মৃতদেহ। খুনের অভিযোগ পরিবারের। বিজেপির অভিযোগ, তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন সূর্যকান্ত। তাঁকে খুন করেছে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। দেহ উদ্ধারের পর মুণ্ডুমারী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি
Tags :
West Mednipur