খড়গপুর স্টেশনে তল্লাশি, ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা সহ গ্রেফতার যুবক
খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার যুবক। উদ্ধার ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। জিআরপি সূত্রে খবর, আজ সকালে খড়গপুর স্টেশনে বিশেষ তল্লাশি চলছিল। সেই সময় পুরী-কামাখ্যা এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালান হয়। উদ্ধার হয় ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। ওই যুবকের দাবি, কটকের এক সোনা ব্যবসায়ীর টাকা কলকাতায় নিয়ে যাচ্ছিলেন। তবে এই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি।তাই ওই যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ
Tags :
West Mednipur