অলিম্পিকের প্রস্তুতির মধ্যেই দুর্ঘটনা, রিওর সমুদ্র সৈকতে ভেঙে পড়ল নব-নির্মিত বাইক লেন, মৃত ২

Web Desk, ABP Ananda  |  22 Apr 2016 11:30 PM (IST)
ABP News
রিও ডি জেনেরো: অলিম্পিক গেমসের প্রস্তুতির মধ্যেই বড়-সড় দুর্ঘটনা৷ রিওর সমুদ্র সৈকতে ভেঙে পড়ল নব-নির্মিত বাইক লেন৷ মৃত ২, নিখোঁজ ৩৷

রিওর সমুদ্র সৈকতে ভেঙে পড়ল নবনির্মিত এলিভেটেড বাইক লেন৷ অলিম্পিকের প্রস্তুতির মধ্যেই দুর্ঘটনা৷

এবছরের অগাস্টেই অনুষ্ঠিত হতে চলেছে রিও অলিম্পিক৷ শহরজুড়ে যার প্রস্তুতি তুঙ্গে৷ এই ইভেন্টের জন্যই রিও ডি জেনিরোয় তৈরি হয়েছিল বাইক লেনটি৷ শহরের দক্ষিণাঞ্চলের সমুদ্র সৈকতের উপর দিয়ে যেটি মাইলের পর মাইল বিস্তৃত৷ এদিন সকালে তারই উপর আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাইক লেনটির একাংশ৷ ঘটনাস্থল থেকে ২ টি দেহ উদ্ধার করা হয়েছে৷ খোঁজ মিলছে না আরও কয়েকজনের৷

এ-বছরের শুরুতেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয় বাইক লেনটির৷ তবে, প্রতিযোগিতা শুরুর আগেই বড়-সড় দুর্ঘটনা৷ যা প্রশ্ন তুলে দিয়ে গেল অলিম্পিকের প্রস্তুতি নিয়েই৷
  • হোম
  • Video
  • খবর
  • অলিম্পিকের প্রস্তুতির মধ্যেই দুর্ঘটনা, রিওর সমুদ্র সৈকতে ভেঙে পড়ল নব-নির্মিত বাইক লেন, মৃত ২

TRENDING VIDEOS

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP4 Minutes ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের30 Minutes ago

কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে1 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন