দেখব, লেকগার্ডেনস থেকে খিদিরপুর, শহরজুড়ে জলছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2019 11:36 AM (IST)

খিদিরপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন। অলি-গলিতে এখনও জল জমে রয়েছে। জল রয়েছে ডেন্ট মিশন রো, রামনাথ পাল রোড, কার্ল মার্ক্স সরণিতে। গাড়ি চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। এলাকার একাংশ গতকাল থেকেই বিদ্যুৎহীন। লেক গার্ডেন্স স্টেশনের পাশে চারুচন্দ্র প্লেস ইস্ট এলাকায় জমা জলে ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের। কলকাতা পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডে প্রতিবছর জল জমে বলে অভিযোগ। বাড়ির ভিতরেও জল ঢুকেছে। কোথাও কোথাও হাঁটু জল।